কবিতা আক্ষেপের চিঠি
কবি আহাম্মেদ জিসান
Review This Poem

একটা চিঠি দিবে প্রিয়?
তোমার সুবাস লাগানো- কাচাঁ হাতের লেখা
অগোছানো কিন্তু মাধুরি মেশানো?
খুব অল্প লিখা – একটা পদ্য
কবিতা ভেবে পড়ব অনন্ত
কোন বই এর ভাজে খুব যতনে
লুকিয়ে সাজিয়ে রাখব।

কোন এক বকুল তলায় বসে
সন্ধ্যা বেলা নদীর পাড়ে, চায়ের কাপে
বুকের উষ্ণতার ভাজে ভাজে ; তীব্র অনুভূতিতে
পড়ব। প্রিয়, আমি তোমায় ভালোবাসি
তোমার ঘৃণাতেও সুখ খুজি,
তোমার কল্পণার বিপরীতে আমার জন্ম
তাই পড়ব চিঠি অনন্তকাল ধরে
হয়তো থাকব না পাশে; তবু মন হতে মনে
আর কি লাগে? মনে থাকাই যে বেচে থাকা এ কবির কাছে।

প্রিয়! আমি বড় নিঃসঙ্গ – তুমিও দিলেনা সঙ্গ
তাই এ নিষ্ঠুর নগরে সঙ্গ খুজে যাই ;
ব্যাকুলতায় বাক্য হারাই ; লেখা চিঠি
লজ্জা – অপমানে ছিঁড়ে যাই
আবার লিখি – পাতায় পাতায়
ভালোবাসি – পাইবা না পাই
তোমার নামে লেখা চিঠি নৌকা বানাই
এক এরোপ্লেন অরিগামিতে নীল আকাশে ভাসিয়ে দেই
যদি তুমি এভাবেই পাও; জেনে রেখো একটা চিঠি অপেক্ষাতে গুনবে প্রহর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted