কবিতা অনুতাপ
কবি আবরার নূহান
সময় নভেম্বর, ২০১৯
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, রাজনৈতিক
4.7/5 - (3 votes)

আমি অনুতপ্ত কাপুরুষত্বের জন্য
অজুহাতে আড়ালে থাকার জন্য

মিছিলের প্রয়োজনে পাশে না থাকার জন্য
দরিদ্রের পাশে না থাকার জন্য
শুধু আশা করার জন্য,যদি কিছু করতে পারতাম;

আমি অনুতপ্ত মিথ্যেয় হারানোর জন্য
আসহায় মানুষের কান্না নিঃশব্দ করার জন্য

অন্যায় জেনেও চুপ থাকার জন্য
আমি অনুতপ্ত
ক্ষমা প্রার্থনা;

আমি দুঃখিত স্বপ্ন দেখতে ভুলে গেছি বলে,
পারতাম রক্ষা করতে এই দেশ মাটি মানুষ
আমি অনুতপ্ত

আমি দুঃখিত ঘুমন্ত বিপ্লবের চাষ করার জন্য
ঘুমিয়ে থাকার জন্য
আমি অনুতপ্ত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted