কবিতা মহান মে দিবস
কবি আবরার নূহান
সময় মে ০১, ২০২০
কবিতার বিষয় প্রতিবাদ, রাজনৈতিক, স্বাধীনতা

তুমি হারিয়েছো চোখ
অক্লান্ত পরিশ্রমে বিলীন
হাতের রেখা
এক টুকরো রুটির জন্য
ঝরিয়েছো ঘাম, ফুটাফুটা রক্ত।
বিনিময় শুধুই লাঞ্চনা

তোমার জন্মই যেন গোলামীর জঞ্জাল নিয়ে
তাসেরঘরে মিথ্যা ছলনা আর যন্ত্রণা পিয়ে

এবার তুমি মুক্ত হও,
মুষ্টিবদ্ধ করো তোমার সংগ্রামী হাত।
এবার তবে মুক্ত হও-
ধনীকে আরও ধনী করা থেকে।
লাথি মারো ধনকুবেরে, আঘাতের পর করো আঘাত।

এবার তুমি স্বাধীনতা নিয়ে ভাবো
চিরন্তন ও শাশ্বত বিপ্লবের স্বপ্ন বুনো
হয়ত লোহার শিকল
না হয় ফাঁসির রশিতেই ফয়সালা হবে

তবুও এই মৃত্যু গৌরবের
এক আকাশ প্রেরণার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments