কবিতা কল্পনা
কবি আবরার নূহান
সময় অক্টোবর ১৪, ২০২১
কবিতার বিষয় প্রেম, বিরহ
5/5 - (4 votes)

কল্পনায় সবার সুখের সংসার
তোমায় নিয়ে আমার কল্পনায়,
তবে সুখ কোথায়?

তোমার সাথে গল্প-কবিতা
রচনার অতীত বিচ্ছেদ।

আমার কল্পনার রাজ্যে
শুধুই ট্রাজেডি
অল্প কিছু সুখস্মৃতি বিচ্ছেদের,
আড়ালে বড্ড বেশি ধোঁয়াটে।

গল্প-কবিতার খাতায়
বিষন্ন দুঃখবোধ,
বিরহের সুর,নির্ঘুম রাত্রী
বিচ্ছেদের গল্প,অল্প কিছু সুখ;

আমার কল্পনায়,সুখের সংসার নেই
কেবলই বিচ্ছেদ,
কেবলই ট্রাজেডি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted