| কবিতা | নীল ডায়েরির কবিতা-১৭ |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | নীল ডায়েরির কবিতা |
| সময় | ২৪শে জানুয়ারী ২০২২ |
| লিখার স্থান | মোবারকপুর, নদীয়া |
| কবিতার বিষয় | জীবনমুখী |
নীল ডায়েরির কবিতা-১৭
– অভিজিৎ হালদার
আলোকগৃহ হতে আলোকিত পথ
সারি সারি গাছেদের মেলা
অহেতুক আটিলাস খুঁজে
জানতে চেয়েছি কেন পৃথিবীর মানচিত্র!
আজ অহর্নিশে ফুটিয়াছে বেদনার ফুল
তোমায় অস্থিরতার প্রহর গুলিতে
আমি জেনেছি সব অসহিষ্ণুতা
মানুষের বিপরীতে নতুবা মানুষে বেঁচে থাকে।
সম্মুখে দাঁড়াইয়া আছে মৃত্যু
হাতের নাগাল কে স্পর্শ করে
তারপর সলিতার আগুনে
জীবন পুড়বে ধীরে ধীরে।