| কবিতা | অভিমানী চল্লিশ |
| কবি | আজিজুল হক |
| সময় | 16/10/22 |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | সাম্প্রতিক |
****অভিমানী চল্লিশ****
আজিজুল হক
তুমি বিশ্বাস কর,
আমার সব কিছু আছে,
একটা মন,একটা সুন্দর নিষ্পাপ হৃদয়,সব,
আমি আজ আর কুড়ি পেরোনো বুড়ি নই,
হয়তো আজ আমি চল্লিশের দ্বারে কুঁড়ি সাজানো
হৃদয়!
আমার সব আছে ,সব ,আমার ঘর আছে,
আমার ভরা সংসার ,সব ..
তারপরেও কোথাও যেন একরাশ শুন্যতা আমায়
ছেয়ে আছে প্রান্ত বিকেলে!
আজ বড্ড বেশি কিশোরী হয়ে উঠছে মন,
কলেজ পেরোনো যৌবন আমার মনে উঁকি দেয় কেন,জানি না,
বিশ্বাস কর,আমি নিজেও তা চাই না কোনোদিন..
তবুও হৃদয় ভাঙ্গে বারবার..
মনে হয় সব থেকেও আমি যেন বড্ড একা,
আমার ভরসা করার মানুষ নেই..
আমার মনে উঁকি দেয় একটা আশ্রয়স্থল,
একটা মানুষ,যাকে বিশ্বাস করা যায়,ভরসা করা যায়,
যার সঙ্গে দুটি কথা বলা যায় নীরবে..
চল্লিশ ছুঁই ছুঁই বুকের যন্ত্রণা গুলো বড্ড বেশি প্রবল!
আমি না পারি কিশোরী হয়ে উঠতে,
না পারি ঘরের শুন্যতা গুলো ভরাট করতে,
অসহ্য যন্ত্রণা পেয়ে বসে আমায়!
অথচ আমার সব আছে..
ক্লিওপেট্রা কে খুব মনে পড়ে আজকাল
কিংবা নেফারতিতির গল্প,
বা আমাদের নূরজাহান!
কত অভিযোগ শুধু ইতিহাসে
কিন্তু কোথাও ওদের হৃদয়ের কথা লেখা নেই..
চল্লিশ পেরোনো মন বুঝি এমনই হয়!
যে মানুষটার সঙ্গে রোজ আমার কথা হয়,
যে আমাকে রোজ খেয়াল রাখে,
আমার অভাব গুলো ভাবে ,পুষিয়ে দেয়,
সেই মানুষটাও যেন চল্লিশে নিজের হয়েও হয় না!
সে যেন করে,করতে হয়,তাই..
আমার মনের ব্যাথা গুলো,অনুভূতি গুলো বোঝে কই?
অন্তত বোঝার চেষ্টাও করে না বুঝি!
আমি তার কাছে যেন সহজলভ্য শুধু নারীদেহ মাত্র!
বড্ড একা হয়ে থাকে চল্লিশ ছুঁই ছুঁই যৌবণ কিংবা মন..
কত নীতিহীনের গল্প,রাজপথে অবস্থান,অনশন,
অথচ ঘরে আমি একা নীরবে কতকাল অবস্থানে..
খোঁজ রাখেনি কেউ!
চল্লিশ ছুঁই ছুঁই কিংবা সদ্য পেরোনো চল্লিশ
মানেই হয়তো শুরু আর এক নুতন জীবন
আর এক নিঃসঙ্গ যৌবন..
নিজেকে আর একবার হারানোর খুব ইচ্ছের যৌবন..
ভালোবাসার পরিণত চল্লিশ ..
তবুও একা,একান্তে প্রহর গুনে কোনো এক
রূপকথার রাজপুত্রের…!
আজিজুল হক
16/10/22 সন্ধা ছয় টা