কবিতা দেবী
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ২০২১
সম্পৃক্ততা অসহায় নারীর প্রশ্ন তার দেবীর কাছে
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

দেবী

লেখক মোঃ সোহাগ আলমগীর

দেবী, কেন করেছিলে আমায় আইবুড়ো ?
আমার কি ছিল অপরাধ ?

ধ্যান করে দেখ কি ছিল তোর অপরাধ
দূর্গা পূজায় বাসি ফুল দিয়েছিলে আমায়
আলসামিতে তুই ছোট্ট বেলায় ।

দেবী, কেন করেছিলে আমায় ?
অল্প বয়সে স্বামী হারা ।
ধ্যান করে দেখ সেই যুবতীর বেলা
পূজার মাল্য তোর চরণের হেলায়।

দেবী, কেন করেছিলে কন্যা দান ?
প্রভাতের বেলায় অশ্রূসজল চোখে
ডেকেছিলে আমায় ।
কিছু চেয়েছিলে বটে অল্প সময়ের ব্যবধানে
নিতে পারসনি ঐ ভিক্ষুকের অভিশাপে।

দেবী ,ভিক্ষুক কেন হয়েছিল আমার স্বামী?
বিসর্জন বেলায়
ঐ ভিক্ষুক চেয়েছিল তোমায়
সয্যে করতে পারিনি আমি
সে আরাধ্যনা করেছিল
সকাল সন্ধ্যা বেলা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted