কবিতা সাকুরা ফুল
কবি আবরার নূহান
সময় জুলাই ১৬, ২০২১
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
5/5 - (4 votes)

তোমার সাথে আমার
না বন্ধুত্ব না প্রেম-ভালোবাসা
তবুও এরচেয়ে শক্তিশালী
কোন সম্পর্ক কল্পনায়

তোমার জীবনে
হয়ত কখনোই
আমার বন্ধুত্ব কি’বা ভালোবাসার
প্র‍য়োজন ছিলো।

তবুও আমার অনেকগুলো
একাকী বসন্ত শুধুই তোমার
অপেক্ষায় কেটেছিলো;

আমার আঙিনায় শুধুই
শিউলি ফুল যার আছে সীমাহীন বিষন্নতা।

এতগুলো একাকী বসন্ত পেরিয়ে
তোমার সব নিষ্প্রয়োজনে
বিষন্ন বসন্তের যেমন,
সাকুরা ফুলের প্রয়োজন।

তেমনি আমার নিদারুণ একাকিত্বে
বসন্তের সাকুরা ফুলের মত
তোমার বড়ই প্রয়োজন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted