কবিতা উপলব্ধি
কবি আবরার নূহান
সময় মে ৩০, ২০২০
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
5/5 - (5 votes)

অপেক্ষা ছিল এক মহাকাল
তুমি এলেনা
ভেবেছিলাম তোমারও ছিল কিছু অনুরাগ জমানো
ভুল ছিলাম

ভুলেছিলাম তুমিও নশ্বর
ভুলেছিলাম এই আকাশের ওপারেও আকাশ রয়েছে-

বোকা ছিলাম!
ছোট্ট দুনিয়ার মায়াজালে
বিভ্রান্ত!

ভুলেছিলাম তুমিও বুড়ি হবে
তোমারও মেদ জমে হাতি হবে!

অথচ!

জান্নাতের আয়তনয়না
প্রবাল-পদ্মরাগ আমার অপেক্ষায়

প্রয়োজন শুধুই
ফিরে আসা রবের পানে

একমাত্র তিনিই বন্ধু
চির বসন্ত জীবনের!

guest
0 Comments
Newest
Oldest Most Voted