| কবিতা | ফাঁসির দড়ি টা নেতাজির গলায় |
| কবি | আজিজুল হক |
| সময় | 3/9/22 |
| উৎসর্গ | মাধবীলতা কে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | বর্তমান সমাজ |
***ফাঁসির দড়ি টা নেতাজির গলায়***
আজিজুল হক #kolkata #কবিতা #recitation #আবৃত্তি
রাত এখন অনেক গভীর, মাধবীলতা,
বৃষ্টি হচ্ছে অবিরত,চোখে ঘুম আসেনি এখনও,
তুমিও ঘুমিয়ে পড়েছো নিশ্চয়ই ,
তোমার ঘুমন্ত মুখে এক ফোঁটা বৃষ্টির জল
হটাৎ পরে গেল যেন..
মুখমণ্ডলে যেন মুক্তোর ছাপ উজ্জ্বল হয়ে উঠছে …
সমস্ত অপবাদ আর অভিশাপ গুলো যেন
ভেসে যাচ্ছে সমুদ্র পারের কোন মন্দিরের ঘণ্টা ধ্বনির নিভৃত আহ্বানে…
এস,তোমার মাথায় হাত বুলিয়ে দি,
ক্লান্ত দেহ টা উজ্জীবিত হয়ে উঠুক
মিছিলে কিংবা স্লোগানে..
বিলকিস বানুর দেহ টা শুধ্ব হয়ে উঠুক
হাজার নারীর দৃপ্ত শপথে..
এ দেশ মায়ের দেশ
এ দেশে মাতৃ পূজো হয় অহরহ..
তুমি নিশ্চিন্তে ঘুমাও!
সীতার অবমাননার বিরুদ্ধে রাম নয়,
রামমোহনের আবির্ভাব,
পথের মিছিলে শক্তি বাড়ায় ,মিছিলের কলোরিত স্লোগানে
দুর্নীতি গুলো পালাচ্ছে দেখ,!
বিচারের কথা ভেবো না প্রিয়,
এ দেশেও বিক্রি হয় সব পন্য
দু আনা পয়সায়!
তবুও তো মানুষ আছে,মিছিল আছে
আছে জেগে সব ব্যারিকেড!
তোমার কপালে ঘাম জমেছে বুঝি
তীব্র দহনে?
সে জ্বালা তো আছেই..
ক্ষুদিরামের অতৃপ্ত আত্মাতেও,
আছে রাত জাগা মায়ের হারানো ছেলের শোকেও!!
মেয়ে টা বাড়ি ফেরেনি সেদিনও,
খবরে প্রকাশ , কারা যেন উন্মত উল্লাসে
মেয়ে টা কে ছিবড়ে করেছিল,
লাশ টা পড়েছিল নয়ানজুলি তে!!
স্বাধীনতার বড্ড দাওয়াই!!
তুমি ঘুমিয়েছ প্রিয়,
রাস্তায় ছেলে গুলো আজও রাত জেগে
বসে আছে কাজের দাবিতে..
ওদের চোখে ঘুম নেই,শান্তি নেই মনে..
কমলা ভালোবেসে সুখী হতে হাত ধরেছিল সুজনের,
কিন্তু ওর পোস্ট মর্টেম রিপোর্টে লেখা ছিল
ক্যান্সার!
হয়তো সে ক্যান্সারে আক্রান্ত আমাদের স্বদেশ!
বৃষ্টি টা থেমে গেছে বুঝি..
অনেক আগে!
ক্ষুদিরামের গলায় ফাঁসির দড়িটা…..
ভগৎ সিং দাড়িয়ে ,পাশে হাসছে আশফাকউল্লাহ,
নেতাজি তখন ক্ষমা প্রার্থী,
কেন না আমরা রক্ত দিয়েছিলাম
কিন্তু উনি কথা রাখতে পারেনি…..!
আজিজুল হক
3/9/22