| কবিতা | ওপারে সমুদ্র শুধু |
| কবি | আজিজুল হক |
| সময় | 8/8/22 |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | বর্তমান সমাজ |
ওপারে সমুদ্র শুধু
আজিজুল হক
আমি জানি,তোমার সব সত্যি গুলো সত্য নয়,
আমি জানি,তোমার ভিতরে বাস করে অনিচ্ছাকৃত ইচ্ছে গুলো,
জানি,একদিন সব ভুল করবে
তোমার সব ভুল গুলো..
তারপর অনুতপ্ত হবে তুমি,
কেন না জীবন একদিন থেমে যাবে,
সে সময় টা যদি না পাও ?
তবে নিজের সময় টা কে সত্যি টা বল,
সে তোমায় পথ দেখাবে অক্টোপাসের জাল ভাঙতে!
জানি,কোনো কিছু স্থায়ী নয়,
যেমন একদিন আমিও থাকব না,
স্মৃতি গুলো ঝাপসা পরে যাবে মানস চোখে
, তারপর কবরের বীভৎস আযাব গুলো
গ্রাস করবে আমার সমস্ত বিপন্নতা কে,
ভালোবাসা গুলো মনে থাকবে কিছু,
তুমিও তখন ঝুলে পড়া গালে স্মৃতিচারণ করবে
তোমার সকল গোপন সত্য গুলোর..
কোনো এক বৃদ্ধাশ্রমে..
কবরের মতই হয়তো জাবর কাটবে তোমার সকল অভিশাপ !
আমি তখন কুরুক্ষেত্রের রক্তাক্ত মাটিতে
অভিশপ্ত শ্রীকৃষ্ণের হাতে তুলে দেব তাঁর
মোহন বাঁশি,
আবার প্রেম জাগুক !
শ্মশান কিংবা গোরস্থানে!
তুমি আজ অনুতপ্ত চিত্তে দিন গুনছ
আমার প্রেম কে ঠকিয়ে দেবার যন্ত্রনায় হয়তো..
কেন না আমি তোমায় ভালেসেছিলাম..
আমার কবরের আযাব গুলো আজ আমার কাছে
কৈফিয়ত তলব করেছে !!!
আজিজুল হক