কবিতা নীরব ঘাতক
কবি মোহাম্মদ মুছা
সময় ০১/১০/২০২২
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা জীবনের কবিতা
Review This Poem

নীরব ঘাতক
মোহাম্মদ মুছা

ঘুরছে ফিরছে চলছে মানুষ
ভিতর বুঝা দায়!
করছে জৌলুশ উড়ায় ফানুস
সুখে থাকতে চায় ,

দগ্ধ হৃদয় বুকের ভিতর
তবুও রোজই অভিনয়
হচ্ছে খতর হয়না নিথর
শত ব্যথা সয়,

আলোর সাথে আলোর মেলা
আঁধার কেন তফাত
আমার বুকেও একই জ্বালা
স্বপ্ন বাড়ায় আঘাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted