| কবিতা | রামবাবুদের ইতিহাস নেই |
| কবি | আজিজুল হক |
| সময় | 11/10/22 |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | বর্তমান সমাজ |
****রামবাবুদের ইতিহাস নেই****
আজিজুল হক
আর একটু সময় দাও,
পৃথিবীটা ঘুমিয়ে পড়লে
আমি তোমায় দেখব –
একান্তে ,একাকী!
ঝড় তোলা রাশি রাশি ঢেউ গুলো কেমন করে
তোমার দুচোখের পাতায় ভেসে যায় নিতান্ত আবেশে,
আমার জানতে বড্ড ইচ্ছে করে!
কেমন করে সামলে নাও নিজেকে
রোজ রোজ অজস্র ধর্ষকের চোখে?
চা বাগানের মংলুর মেয়েটাই পারল না,
অভাবে, নিত্য অশান্তি তে নিজেকে বেঁচে দিল!
তবে নিজেকে নয়,তোমাদের সমাজ টাকে!
তবুও যদি তোদের লজ্জা থাকে?
বড় বড় বড়াই করিস,মায়ের পুজোয় ভক্তির
বন্যা বইয়ে দিস!
আসলে ইজ্জত গুলো এভাবেই নিলাম করিস!
হিজাব কিংবা সিঁদুরে বেঁধে রেখে নারীমুক্তির স্লোগান তুলিস!
আজ দেখব তোমায় নিতান্ত নীরবে,
তোমার অতল সমুদ্রে কত ঝিনুক আছে,
তাতে মুক্ত ঝরে কত !
তোমার শরীরের প্রতিটি ভাঁজে আমি দেখব
পৃথিবীর মানচিত্র..
অশোকের রক্তাক্ত কলিঙ্গ বিজয়,
নেপোলিয়নের নির্বাসন!
ক্লিওপেট্রার স্বেশ্চাচারিতা কিংবা
মমতাজের হাড়হিম করা মৃত্যু!
তোমার গুপ্ত গহবরে জমে থাকা আক্রোশ,
কিংবা হুমায়ূনের হাতে রাখিবন্ধন!
কিংবা জহরব্রতের পরাজয় লিপি!
তোমার শরীরের ভাঁজে জমে থাকা সমস্ত
আত্মগ্লানি!
সমস্ত পৃথিবী টা ঘুমিয়ে পড়লে
তোমার ক্লান্ত মুখে আমিও এঁকে দেব
স্মৃতিচিহ্ন,সবুজ গালিচায়..
মংলুর মেয়েটা সেই গালিচায় তাঁর পৃথিবীটা
খুঁজে পাবে!
সুবোধ সরকারের মুখে ঝামা ঘষে দিক মেয়েটা ..
*রামবাবু*কে ভুলে গেছে বোধ হয়!
উত্তরের চা বাগান গুলো কুড়ি তোলবার জায়গা নয়,
ওতে বসন্ত ফলে..
পৃথিবীটা ঘুমিয়ে পড়ুক ,
আমি সব বসন্ত তোমায় ফিরিয়ে দেব,
তুমি তা দিয়ে তোমার নাভিমূলে কাটার বিছানা পেতো,
বাবুদের চোখ জ্বালা ধরুক তাতে,
ইশতেহার গুলো লেখা হোক
তোমার উরু আর নিতম্বের ক্রুদ্ধ রক্তচক্ষু দিয়ে…
পৃথিবী জেগে দেখুক মংলুর মেয়েরাও লিখতে
পারে নুতন ইতিহাস!
সুবোধ সরকার সেখানে নচিকেতার ধান ভানে!!!
আজিজুল হক
11/10/22ইং