কবিতা দুগ্গা নামের মেয়েটি
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা
Review This Poem

***দুগ্গা নামের মেয়েটি***
আজিজুল হক
জানি, দুগ্গা নামের
কাজের মেয়েটি কে
রোজ সকালে সন্ধায়
ভদ্রতার পাঠ না শেখালে
তোমার ভদ্রতা বজায় থাকে না!
কোন কুক্ষণে বাবা মা যে নাম রেখেছিল দুগ্গা!
আসলে দুর্গা নামটাই তোমাদের তাচ্ছিলতায়
একদিন কবে যে দুগ্গা হয়ে উঠলো ,
মেয়েটিও জানে না বোধ হয়!
অভ্যাসে পরিণত আজ !
মায়ের বোধন সমাগত..
কত উৎসব তোমার উঠোনে
ওদের চোখে হাজার দুঃখেও ওরা হাসে ..
মলিন বদন সরিয়ে তোমায় খুশি
করতে সকালের সাইরেন বাজতে না বাজতেই
ছুটে আসে তোমার রান্না ঘরে,।।
বাসন মাঝা..তারপর…
আরও কত কি!
তুমি তখন ঘুমে!
রাজমিস্ত্রির যোগাল দার..
রুবিনা,
কে যে রেখেছিল নাম টা!
তখন কি ভেবেছিল পুরুষের বাকা চোখের ইশারা গুলো কে মেনে নিয়েও পেটের দায় এভাবে মেটাতে হবে!!
হয়তো!
মা দুর্গা কেও হার মানায় সহস্র দুর্গার লড়াই..
এখানে ব্রহ্মা বিষ্ণু,কিংবা মহেশ্বর নেই,
আছে শুধু দৈত্যরাজের রাজ,
তাও আবার তোমাদেরই মাঝে,
যারা বছর ফুরান্তে কৈলাশ থেকে ডেকে
মায়ের আশীর্বাদ মাগো ..
আধুনিক দুর্গার সতীত্ব ছেদন করতে..
সেই দূর্গাই দিল্লীতে চলন্ত বাসে সতীত্ব হারায়,
হাতরসে বলি হয় জাতের ..
তোমার মহালয়া তাই বেমানান
আমার দূর্গার পাশে!
আমার দূর্গারা না হয় দুগ্গা হয়েই থাকুক
অক্লান্ত লড়াইয়ের মাঝে!
আজিজুল হক
29/9/22

guest
0 Comments
Newest
Oldest Most Voted