| কবিতা | আকুতি |
| কবি | চৌধুরী সাজিদ সাইফুল্লাহ |
| সময় | ২৯.০৯.২০২২ |
| উৎসর্গ | সুমাইয়া আক্তার দিয়া |
| লিখার স্থান | আগ্রাবাদ চট্টগ্রাম |
যেসব আকুতিদের
তাড়িয়ে দিয়েছে
তোমার হৃদয় ফটকের
তীব্র প্রত্যাখ্যানেরা।
অথচ
এমন আকুতিরা তো
আসমান পেরিয়ে
আরশের উঠোনে ও
কবুলের দোলনায়,
নিমিষে খেলে বেড়ায়।