কবিতা ইচ্ছে করে
কবি চৌধুরী সাজিদ সাইফুল্লাহ
সময় ১০.০৯.২০২২
উৎসর্গ আবু সালেহ মুহাম্মাদ ইয়াহইয়া কে
লিখার স্থান আগ্রাবাদ মুহুরী পাড়া
Review This Poem

আমার মন চায়
এখনি ছারছীনা যাই
গলায় দরদ ভাসাই
কিয়ামে দাঁড়াই
ইয়া নাবী সালামু আলাইকা আওড়াই!

ইচ্ছা করে আকাশে যাই
মেঘেদের সামনে দাঁড়াই
মেঘের পাখনায় দুরুদ আটকাই
আর দুরুদ বৃষ্টি নামায়া ক্বলব ভিজায়!

আমার ইচ্ছে করে
সব ভালোবাসা নিংড়ে দেই মুহাম্মাদের তরে
আর আমার কন্ঠ য্যানো ফেটে পড়ে
দুরুদের উপরে
আমার ইচ্ছে করে
দুরুদ বাজায়া দিই পৃথিবীর সব মিনারে!

চৌধুরী সাজিদ সাইফুল্লাহ

guest
0 Comments
Newest
Oldest Most Voted