| কবিতা | এখনই সময় |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ২০ জুলাই, ২০২২, বিকাল |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | প্রতিবাদ, বাংলাদেশ, যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা |
যখন তোমার ভাঙবে ঘুম
সেটাই তোমার সকাল
মুছে যাবে এ কালরাত্রি
ঘুছে যাবে আকাল।
তোমার হাতেই হবে সৃষ্টি
এ যুগের মহাকাল।
হয় নি দেরি সময় আজি
জেগে ওঠো তুমি, জাগবে পৃথিবী।
তোমাতেই দেখি আমি
আমার আগামী।
ছিড়ে ফেলো শিকল
ভেঙে দাও বাঁধ
হাতে হাত রাখো
মেলাও কাঁধে কাঁধ।
রেখো না কোনো ভয়
ঝেড়ে ফেলো আজ ছিল যত সংশয়
কোটি প্রাণ আজই তোমার কথা কই।