| কবিতা | আমি স্বাধিনতা বলছি |
| কবি | আহাম্মেদ জিসান |
| কবিতার বিষয় | সমসাময়িক, স্বাধীনতা |
আমি স্বাধীনতা বলছি –
শত অন্যায়-অত্যাচার দেখার পর,
ঘরের এক কোণায় বসে প্রতিবাদ করছি।
হ্যা, আমি বহু প্রতীক্ষিত স্বাধীনতা বলছি।
আমি দেখেছি কাল, শুনেছি ধর্ষিতার চিৎকার।
থাকিনি দাঁড়িয়ে, করেছি প্রতিবাদ;
ঘরের এক কোণায় বসে।
আমি ভীতু নই , নই সাহসী,
আমি এক সাধারণ, আমার সাথে কিছু না হলে;
প্রতিবাদ করব, ঘরের এক কোণায় বসে।
দিব পোস্ট, করব শেয়ার –
লিখব আর্টিকেল, কবিতায় সুনাগরিক হয়ে;
করব ধ্বংস দেশ।
খাদ্য পণ্যে জালিয়াতি হবে, বাড়বে দাম
নিরবে কিনে বাসায় ফিরে,
প্রতিবাদ করব ; ঘরের এক কোণায় বসে।
আসলে দোষ টা কার ?
জনগণের না গঠনতন্ত্রের; সরকার কি দায়ী?
আচ্ছা সরকার কি ? আমি আর তোমরা তুমি
যেখানে অন্যায় সেখানে করো প্রতিবাদ
একা নও তুমি। আওয়াজ তোল
দেখিয়ে দাও, এই সাধারণই কত টা দামী।
এইযে অত্যাচার; ধর্ষিতার চিৎকার
খাদ্যপণ্যে ভেজাল অথবা বাড়ছে দাম
দেশের টাকা হচ্ছে পাচার; এর দায় কি আমাদের নয়?
এই মুখোশধারী মানুষ গুলো; আমি তুমি বা কাছের কেউ।
তাই যেখানেই হবে অন্যায়; হবো সৌচ্চার
করব প্রতিবাদ ছিনিয়ে আনব অধিকার
এমনই ছিল স্বাধীনতা এবং স্বাধীন ব্যক্তির অহংকার
এমনই হিল ত্রিশ লক্ষ প্রাণ; বঙ্গবন্ধুর সোনার স্বপ্ন
সোনার বাংলা আমার।