কবিতা আমার সফলতা
কবি আহাম্মেদ জিসান
Review This Poem

সফলতা সবার জন্য না,
আমি না হয় আমার মত থাকি
একলা ঘরে একলা একটা কবিতা লিখি।
হয়তো একটা গান অথবা সুন্দর বই পড়ি,
হয়তো আমার সফলতা এতেই;
ক্ষুদ্র জীবনে ক্ষুদ্র চাওয়া নিয়ে,
একলা একা বেচে থাকি সব সফল তারার ভীরে।
আমি না হয় ভিন্ন রকম হলাম,
রোজ সকালে ভীরের থেকে দূরে,
ছেরা কাথার আড়ালে ঘাবটি মেরে থাকি।
আমার কাছে সফলতা এটাই,
আমার কাছে সফলতা ক্ষুদ্র চাওয়া পাওয়াই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted