| কবিতা | যাযাবর |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ১১ ডিসেম্বর, ২০২১, সন্ধ্যা |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রেম, বিরহ, মৃত্যু, রূপক |
কত প্রতিভা এ শহরের ধুলায় মিশে যায়!
কত কুসুম সময়ের আগে মুকুলেই ঝরে যায়!
কত প্রেম পার্কে, বেঞ্চে, ফুলের বাগানে
চকলেট আর আইসক্রিমেই ইতি টেনে দেয়!
কত ভালোবাসা কাগজের নোটে বিক্রি হয়ে যায়!
কত স্মৃতি লেখনী হয়ে দেওয়ালেই রয়ে যায়!
যাদুর শহরে যাযাবর আমি শুধুই দেখে যায়।।