কবিতা শ্রদ্ধেয়
কবি বিএম সুজন হুসাইন
সময় ২৯ আগস্ট, ২০২০
উৎসর্গ কাজী নজরুল ইসলাম
লিখার স্থান যশোর
কবিতার বিষয় আশা, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ, মৃত্যু, যুদ্ধ, রাজনৈতিক, স্বাধীনতা
4/5 - (3 votes)

কালে কালে বহুকাল হলো
জীবন কাব্য ফুরিয়ে এলো।

নতুনের মাঝে বার্ধক্য এসে নতুন যৌবন পেলো
জনপদে জনপদে আবারও দেখ বর্গিদের ছায়া পড়িল।
রুখে দিতে অস্রহাতে রাম-রহিম ছুটিল
লক্ষ তরুণের রক্ত স্রোতে বাংলার জমিন পবিত্র হলো।

ইশান কোণের ছায়া সরে সূর্য উদিত হলো
সব কালো ঘুছে যেয়ে আলোকিত ভোর এলো।
লাল-সবুজের পতাকা নিজের আকাশ পেল
মক্তবে পড়া ছেলেটা সাম্যের গান গেল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted