কবিতা ডুবে থাকা শামুক।
কবি মনিরুজ্জামান অনিক
সময় মে,২০২০,বিকেল।
উৎসর্গ জয়া'কে।
লিখার স্থান শিশু পল্লী রোড,শ্রীপুর,গাজীপুর।
Review This Poem

আমি জলের ভেতর ডুবে থাকা বিমর্ষ এক মুখ।
বহুবছর ডুবে আছি, যেভাবে ডুবে থাকে শামুক।
এক চিলতে রোদের আশ্বাসে ভেসে উঠতে পারি,
যদি তুমি হও আমার রোদের রেল গাড়ি।

আমার বক্ষে বহুকাল ধরে জমে আছে এক চিলতে মেঘ।
বর্ষার মৌসুমেও আমি তাদের কোথাও যেতে দিইনি।
জানি, তুমি বৃষ্টি ভালোবাসো।
আমার নিধন কালে সেই মেঘ যেনো তোমার ঠোঁটে
গলে পড়ে, তুমি যেনো একটু খানি হাসো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted