কবিতা ঈদের চাঁদ
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১৬/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
সম্পৃক্ততা ঈদের আনন্দ

আকাশ পানে তাকিয়ে খোকন
দেখছে ঈদের চাঁদ,
সেই খুশিতে দিশেহারা
চারিদিকে নাদ।

মেঘলা আকাশ ঈদের চাঁদে
আনন্দের ওই বান,
খুশি মনে খোকন চলে
হর্ষে করে গান।

বারে বারে খোকন বলে
কবে হবে ঈদ,
সেই খুশিতে খোকন সোনার
হয় না ভালো নিদ।

ঈদের চাঁদে মন খুশিতে
সবাই নাচে তাই,
এমন চাঁদটি খোকন সোনা
কভু দেখে নাই।

সবান্ধবে খোকন সোনা
গেয়ে বেড়ায় গান,
সেই গান খানি শুনে সবার
জুড়ায় মনও প্রাণ।

৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ

guest
0 Comments
Newest
Oldest Most Voted