| কবিতা | বিপ্লবী |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ০৩ এপ্রিল, ২০২২ |
| উৎসর্গ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | প্রতিবাদ, বাংলাদেশ, যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা |
ক্ষমা কর প্রিয়তমা
তুমি আমার প্রথম ভালবাসা নও
নও তুমি আমার প্রথম ভাল লাগা
তুমি নও আমার প্রথম ভাল থাকা।
ওই যে রাস্তার পাশের মানুষ গুলো
সারাক্ষণ মুক্তি চাই, মুক্তি চাই স্লোগান তোলে।
ওই যে রাজপথের বীরদের দেখো
সারাক্ষণ অধিকার চাই , অধিকার চাই বলে চিৎকার করে।
হ্যাঁ, ওরাই আমার প্রথম ভালবাসা
ওরাই আমার প্রথম ভাল লাগা
ওরাই আমার প্রথম ভাল থাকা।
ক্ষমা কর প্রিয়তমা।
আমি বার বার ওই মানুষগুলোর জন্য
জেলে যেতে ভালোবাসি।
আমি একমুঠো ভাতের দাবিতে
মুষ্টিবদ্ধ হাত ভালবাসি।
আমি রাজনীতি ভালবাসি
আমি রাজপথ ভালবাসি।
আমি সংগ্রাম, বিপ্লব, আন্দোলন ভালবাসি
আমি মিছিল, মিটিং, স্লোগান ভালবাসি
আমি হরতাল, অবরোধ, কারফিউ ভালবাসি।
আমি রাজপথে অধিকার চাই, অধিকার চাই স্লোগানে বেঁচে থাকি।
আমি ধনী কিংবা গরিব নই!
আমি মুসলিম কিংবা হিন্দু নই!
আমি নারী কিংবা পুরুষ নই!
আমি কবি কিংবা গণক নই!
আমি বিপ্লবী...
আমি সকলের মাঝে মানুষ দেখি,
আমি সকলের মাঝে মানুষ খুঁজি,
আমি মানুষের মাঝে কোটি বছর বেঁচে থাকি।
আমি মানুষের মাঝে জন্ম নিই
আমি মানুষের মাঝেই বারংবার মৃত্যুকে আলিঙ্গন করি।
ক্ষমা কর প্রিয়তমা
আমি শুধু তোমার না।
শুধুমাত্র তোমার জন্যই আমি না
আমায় ক্ষমা কর প্রিয়তমা।