কবিতা ফুল
কবি হাকিকুর রহমান
Review This Poem

ফুল ফুটে, ফুল ঝরে
সুবাসেতে মন ভরে।

কিছু ফুল থাকে ক্ষণিকের তরে
কিছু ফুল থাকে বহুকাল ধরে।
কোন ফুলগাছে ভরে থাকে কাঁটা
কোন ফুল থাকে পাপড়িতে আঁটা।

কিছু ফুল ফুটে ভরা বরষায়
কিছু ফুল দেখে মন হরষায়।
কোন ফুল ফুটে ভরা ফাগুনে
কোন ফুল চাহে নীল গগনে।

কিছু ফুল ফুটে শরতের ভোরে
কিছু ফুল থাকে বাহুর ডোরে।
কোন ফুল ফুটে কানন জুড়ে
কোন ফুল থাকে শাখার চূড়ে।

বাগানেতে ফুল থাকুক ভরা
সুবাস ছড়িয়ে ভরুক ধরা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted