| কবিতা | নীল বেদনা |
| কবি | মোহাম্মদ মুছা |
| কাব্যগ্রন্থ | স্বপ্নের বিনাশ |
| সময় | ১২/০১/২০২১ |
| উৎসর্গ | তানিয়া সুলতানা |
| সম্পৃক্ততা | প্রেম |
নীল বেদনা
মোহাম্মদ মুছা
নিঃসঙ্গতার কোলষ ভেঙে
মুক্ত হাওয়ায় উড়তে চাই,
তোমার স্মৃতির বাঁধ সেজেছে
এখন আমি নিরুপায়!
উদাসী মন জানি কখন
পিঞ্জর ভেঙে পালাই,
নীল বেদনা ক্ষন বুঝেনা
যখন তখন পুড়াই।