কবিতা অধিকার
কবি আহমেত কামাল
সময় ৯.৩০ রাত
লিখার স্থান শাসনগাছা, কুমিল্লা
Review This Poem

অধিকার
আহমেত

এসব আর ভাববো না। কে পেরেছে
ভাবতে ভাবতে
ভাবনা হতে?

বরংচো, পরিস্থিতি না ভেবে আমাকেই ভাবি,,।
দ্যাখি
কোথাও আমি হতে পারি কী না।

যেটুকু কাহিল দেখছো। এ আমার জন্মগত দাগ। কিংবা
অনধিকার।

অনধিকারের বিপরীত বলতে
এখানে কিছুই নেই। অখানেও ছিলো না কখনও কোনদিন।

শুধু
ও- কথা বললেই
ভাই ভাই গন্ধ বেরোয়। আর আমিও ক্যামন যেনো

জলের জন্মগত অধিকার হয়ে যাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted