| কবিতা | জলের জীবন |
| কবি | আহমেত কামাল |
| সময় | রাত |
| লিখার স্থান | শাসনগাছা, কুমিল্লা |
জীবন সম্পর্কে আর কী বা লিখব?
ওটা, এখন হেঙ্গারে। ও ঝুলে আছে ছেঁড়া জামার ভাগ্য নিয়ে।
এ জীবন
নিয়ে আর কী বা লেখা যায় বলো ?
যখন মনির, মাহামুদুর’রা
আমার সহপাঠী ছিলো- তখন
জীবনকে
অগ্রহায়ণের আমন কিংবা ভোরের উদ্যম হাওয়া অথবা
সাদা ডানার শঙ্খচিল মনে হতো।
এখন জীবন’কে
জল মনে হয় । অথবা বলতে পারো
ঘাটে অপেক্ষমান এক ছানি ভাঙা নৌকা। যার কোন যাত্রি নেই।