কবিতা পুনরায় বিচরণ
কবি হাকিকুর রহমান
4/5 - (1 vote)

কন্টকগুলি,
কি সকলই পদযুগলে বিধিলো!

হায়রে উচ্চাকাঙ্খা,
তুমিও কি ওই দলেতে নাম লেখাইলে?
তাহা হইলে
বারংবার পিছন হইতে ডাকো কেন?
আমি কহি ডাইনে যাও,
তুমি যাও বামে-
আমি কহি অগ্রে যাও,
তুমি পশ্চাতে গমন করোহে।

ওহে দৈব,
তুমিও কি দৈবাৎ নিরুদ্দেশ হইলে?
একটু কৃতজ্ঞতাবোধও কি নাই,
যে ক্ষণিকের তরে থাকিবেক্ পাশে।

অগত্যা,
নিরুপায় হয়ে-
দিগন্তের শেষ সীমারেখা পর্যন্ত
পুঙ্খানুপুঙ্খরূপে পুনরায় বিচরণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted