কবিতা প্রেমিকা
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
লিখার স্থান ০৩/০৭/২০২১
সম্পৃক্ততা ভালোবাসা

৮+৬ অক্ষরবৃত্ত ছন্দ

যাকে আমি বাসি ভালো সদা পড়ে মনে
হোক সে তো যত কালো নিখিল ভুবনে।
নব নব স্বপ্ন আশা দিতে প্রিয়া তুমি
তারই জন্য আমি তবে তোমাকে তো চুমি।
হাতে হাত রেখে প্রিয়া ঘুরে কত বেলা
মন অভিলাষে মোরা খেলেছেি যে খেলা।
বলেছি বাঁধিবো ঘর দিয়েছিলে আশা
বলেছিলে হবে না পর মুখে নাই ভাষা।

জীবন নদের ঝড়ে চলে গেলে তুমি
বিরহ অনলে পুড়ে বেঁচে আছি আমি।
অন্যের ঘরণী তুমি আমি শুধু একা
তুমি বিহীন পাইনা আনন্দেরই দেখা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted