কবিতা কল্পনা নয়
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ৫ই ফেব্রুয়ারী ২০২২
লিখার স্থান রায়গঞ্জ সিরাজগঞ্জ

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

কল্পনা নয় কল্পনা নয়
সত্যিকারের কথা,
পরীর দেশে ফুল কুড়িয়ে
গাত্র হলো ব্যথা।

পরীর দেশে ফুল বাগানে
নানা ফুলের মেলা,
হরেক রকম প্রজাপতি
সেথায় করে খেলা।

বাহারি ওই ঝর্ণা ধারা
থেকে থেকে ঝরে,
মিষ্টি মধুর ফলে ফুলে
আঁচল খানি ভরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted