| কবিতা | পাখির দিনকাল |
| কবি | আহমেত কামাল |
| সময় | ১১ই ফেব্রুয়ারি '২০২২ |
| লিখার স্থান | ধর্মপুর,কুমিল্লা |
পাখির দিনকাল
আহমেত কামাল
রাতের পাখিটা
এ-ডাল,ও- ডাল করছে আর ডাকছে,,,।
পাখিটা ডাকছে,,
আর ওর কন্ঠ হতে ছড়িয়ে পড়ছে থৈথৈ অন্ধকার
বিষ
বিষের ঝর্না।
পাখিটা, এ-ডাল,ও-ডাল করছে,,
পাখিটা ডাকছে,,
পাখিটা ডেকে
ডেকে,, ছোট করে দিচ্ছে দিন
পাখির পরমায়ু।
অথচ
পাখিটা জানছেই না
পাখিটা এখনও বেঁচে আছে। অজান্তে ভেঙে পড়ছে রাত
পাখির দেহের উপর। তবুও
পাখিটা ডাকছে,,,। থেমে,, থেমে,,।