| কবিতা | আগুনের অক্ষর |
| কবি | আহমেত কামাল |
| সময় | ৩ ফেব্রুআরি '২০২২ |
| উৎসর্গ | যে আমাকে দাগে দাগে ভরে দিয়েছে জীবন |
| লিখার স্থান | কুমিল্লা, ধর্মপুর |
আগুনের অক্ষর
,,,,,, আহমেত
ওর কথা মনে হলে
সামান্য’ই
বাঁচতে ইচ্ছে ক’রে __
রঙ উঠে যাওয়া একটা ফিতের মতো।
কিছুই নেই আর। নির্মল হাওয়া
কিংবা গলির সুমিষ্ট কন্ঠস্বরে
তবুও তাকিয়ে থাকি,,,
যেখানে
জীবন রোজ রান্না ক’রে খায় দুঃখ আর ধূমায়িত সব
অন্ধকার।