| কবিতা | থাকা,না-থাকা |
| কবি | আহমেত কামাল |
| সময় | ৩১ জানুয়ারি |
| উৎসর্গ | যে আমাকে দাগে দাগে ভরে দিয়েছে জীবন |
| লিখার স্থান | কুমিল্লা, ধর্মপুর |
থাকা,না থাকা
আহমেত কামাল
নিজেকে ভাঙতে চাইনি কখনও
তারপরেও
ভেঙে ফেলেছে কেউ,,কেউ।
তোমার যাওয়া টুকু দেখিনি,তবে
তুমি কী সত্যি চলে গিয়েছিলে?
থেকে যেতেে ও তো পারতে
দুধমাখা দুঃখের সাথে।
অথচ,
থাকোনি। নদীদের কথাবার্তায়
দ্রুত হেঁটে গিয়েছো,, আগুন অগ্রহায়ণের দিকে-
আমাকে ভেঙে,, ভেঙে,,।