কবিতা কবি
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৬/১১/২০২১
উৎসর্গ সাইদুল বন্ধু
লিখার স্থান নলছিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
সম্পৃক্ততা কবিদের নিয়া লেখা

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

কাব্য লিখি তাই তো সবাই
কবি বলে ডাকে,
নিন্দুক সে জন ছায়ার মতো
পাছে পাছে থাকে।

সমাজের ওই ভালো মন্দ
লেখা আমার কর্ম,
আমার কথা বলবো আমি
পালন তোমার ধর্ম।

সমাজটাকে শুদ্ধের জন্য
আমার কলম চলে,
আমার কাব্য দগ্ধ হয় যে
তীব্র নিন্দার ফলে।

অষ্টপ্রহর জ্ঞানের দৃপ্ত
ছড়াই সমাজ মাঝে,
কাব্যের নিন্দা সর্বত্র হয়
সকাল দুপুর সাঁঝে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted