কবিতা অদৃশ্য মায়া
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২৪/০৮/২০২১
উৎসর্গ হাফচা,ফাহিমা,শাহ আলম
লিখার স্থান নলছিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ

ভাই আর বোনের ভালোবাসায়
থাকে না তো খাদ,
নিত্যক্ষণে হাসি মজা
ভিন্ন রকম স্বাদ।

দুখের দিনে ভাইবোনেরা
পাশে তবে রয়,
মনের কোণে তখন তবে
থাকে না তো ভয়।

মন সাহসে জীবন মুখে
একলা চলা যাই,
ভাইবোনের ওই ভালোবাসায়
জনম জনম চাই।

অদৃশ্য এই ভালোবাসা
ভোলা যায় না ভাই,
এমন মধুর বন্ধন বুঝি
দ্বিতীয়টা নাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted