| কবিতা | গন্তব্য |
| কবি | আহমেত কামাল |
| সময় | ৪ জানুয়ারি |
| উৎসর্গ | যে আমাকে দাগে দাগে ভরে দিয়েছে জীবন |
| লিখার স্থান | কুমিল্লা, ধর্মপুর |
গন্তব্য
আহমেত কামাল
যত্ন ক’রে
একটা আকাশ বানাতে চেয়েছিলাম
বাড়ি পর্যন্ত
অথচ
বাড়ি হেঁটে গেলো সমুদ্রে
তুমি চলে যাওয়ার পর
সব কিছুই যেন নিভে গেল / নিখোঁজ হল
শুধু সড়কটাই পড়ে রইলো
হাত ধরে হেঁটে যাচ্ছে,,
সু’দিনের কথারা
ওরাও হাঁটতে হাঁটতে সমুদ্র হতে চাইছে