কবিতা রজনীগন্ধা নামকরণ
কবি তাহমীদ চৌধুরী
সময় ১৭ জানুয়ারি ২০২২
উৎসর্গ যে ফুল কথা বলতো
লিখার স্থান পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা

তোমারে দূরে দেইখা কষ্ট লাগে,
হাহাকার লাগে,
অভাব লাগে,
রেলগেটের ধারে বইসা রাইতের শিশিরে গোসল দেয় যে এতিম
হ্যার লাহান একা লাগে
মাঝরাইতে শ্যাষ বিড়ির ফিল্টার পিষ্যা ফ্যালানের মতো হতাশা ভীড় কইরা বসে
চক্ষের নিচের এই দাগ কি দিয়া তুইলা দিবা জবা?
আমি কম্বখত আমার ভুল ভুলতে পারতাছি না
খতরনাক চোদনামির চর্চা কইরা যাইতাছি
ফুলের নাম রজনীগন্ধা দিছে কোন শালা
যেই রাইতে তোমার চুলের গন্ধ আসে না
জানলার ফাঁক দিয়া,
সেই রাইতে ফুলের গন্ধ নিষিদ্ধ হইলো না ক্যান?
এইসব শুইনা কইবা আমি
রাম'এ ডুইবা বালের প্যাচাল লাগাইছি এই রাইতে
শোনো হে রঞ্জনা,
এই রাইত কোনো চ্যাটের বালের বাপের না

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments