কবিতা তুমি
কবি মুশফিক বরাত
উৎসর্গ সোনালী বেন্দ্রে
লিখার স্থান দিনাজপুর
5/5 - (1 vote)

আমার কাছে একজন রূপবতী নারী মানে সোনালী বেন্দ্রে
আমার কাছে একজন লজ্জাবতী রমণী মানে রাধা-রাণী
আমার কাছে আকাশ মানে নীল।
নদী মানে খরস্রোতা-
চোখের জল এসে যাবে ব’লে লুকিয়ে ফেলেছ নিজেকে,
কখনো তীরে এসে খবর নিয়েছো
আমি কে?
আমি একজন সুপুরুষ।
নদী ভালোবাসোনি ব’লে এসেছো সমুদ্রের কাছে
নীল ভালোবাসোনি ব’লে জলপাই রঙের শাড়ি খুঁজছো?
একদিন চোখের জলে ডুকরে কেঁদে বলবে-
ভালোবাসি তোমায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted