কবিতা ছড়া- কোবরেজ মশাই
কবি হাকিকুর রহমান
Review This Poem

টোটকা টুটকি করেই খান
কোবরেজ মশাই,
নানান রকম চিকিৎসাতে
উনার জুড়ি নাই।

চিংড়ি মাছে নেই আসক্তি
অম্বলের দোষ আছে,
শর্করা সব এড়িয়ে চলেন
চাপ হয় যে পাছে।

শাকান্ন ছাড়া তিনি
অন্য কিছুই খান না,
ঘি-মাংস, রাবড়ি পেলেও
মোটেই কভু চান না।

অভ্যেস আছে নিরামিষে
এতেই তিনি তৃপ্ত,
খাওয়া-দাওয়ায় নয়কো পটু
বাড়ন্ত খায় ভৃত্য।

চলা ফেরায় বড়ই সামাল
তাতে আবার রাতকানা,
নিদেন পক্ষে হাটে গেলেই
আহ্লাদেতে আটখানা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted