| কবিতা | সেই আমি |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | কাগজের নৌকা |
| সময় | ২৭শে অক্টোবর ২০২১ |
| লিখার স্থান | মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ ,ভারতবর্ষ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
সেই আমি আজো আছি
তোমারি অপেক্ষায়;
তুমি তবু দূরে থাকো
আমারে দুঃখ দিয়ে।
পাথর উতলা ঢেউ-এ
জেগেছি আমি বারে বারে
পিপাসা ভরা গভীর রাতে,
তখন একটি তারা মিটমিট জ্বলছে
আমার বুকের মধ্যখানে।
দিনে দিনে জ্বলছে কত
মানুষের হৃদয়;আর তাতে
নক্ষত্রের জল ঢালিবার কেউ নেই!
সবাই চলে গেছে দেশ ছেড়ে
চলে গেছে অন্য দেশে।
আমি শুধু নিথর প্রান্তরের বুকে
স্বপ্ন বুনি ঘাসের বিছানা পেতে।।