কবিতা সন্ধ্যায় দিলো না পাখি
কবি শক্তি চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ কবিতায় তুলো ওড়ে
Review This Poem
শালিখের ডাকে আমি হয়েছি বাহির
রোজ ঘর থেকে
পাতায় লুকায় সে যে ডেকে
জনশূন্য অথচ নিবিড়
এ-উঠানে শালিখেরই ভিড়!
 
দুপুরে শালিখের হাতে
ভাসিয়ে দিয়েছি অকস্মাতে
চেতনার পাখা–
ডাকের আড়ালে তার বেদনাই রাখা।
 
সন্ধ্যায় দিলো না আর প্রতি ডাকে সারা
শালিখের দল
আমার জীবন যেন শ্রুতির নিষ্ফল
প্রবাসের পাড়া
সন্ধ্যায় দিলো না পাখি প্রতি ডাকে সাড়া।
guest
0 Comments
Newest
Oldest Most Voted