| কবিতা | নির্ঘুম শহর |
| কবি | দালান জাহান |
| সময় | ২৯.০৮.২১ |
| উৎসর্গ | দুঃখ গ্রস্ত মানুষকে |
| লিখার স্থান | বোয়ার সেন্ট্রাল আফ্রিকা |
| সম্পৃক্ততা | করোনা |
সবুজ পাতার রেডিওথেরাপি নিয়ে
বসে থাকে গিরগিটি।
ট্যাক্সির হুড ধরে মফস্বলে যায়
বোতাম ছাড়া দুঃখগুলো।
সিসিফাস ময়দানে ক্লান্তির পাহাড়
জ্বলে ওঠে দাবানলে
বেদনা লাল জেরক্স টাওয়ারগুলো
আপোষে ডাকে সুবর্ণা দিনগুলো তার।
এ শহর শান্তির শহর এ শহর সুখের শহর
ফরচুনা’র ডানা দেখতে জেগে আছে!
বহু বছর বহু বছর।