কবিতা বিষাদের কিছুদিন পর
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ৫ সেপ্টেম্বর,২০২১,রাত
লিখার স্থান চট্টগ্রাম
5/5 - (1 vote)

বিষাদের কিছুদিন পর
আবার আসি তোমার কাছে,খুব কাছে
মনে পড়ে
অলিগলিতে জন্ম হওয়া প্রথম প্রেমের কথা
ল্যাম্পপোস্টের আলোয় হেটে চলার কথা
রিকশার হুডতোলা চুমুর কথা
তবুও শহরের পথঘাট
রঙিন স্বপ্ন বুনে বেমালুম ভুলে যায় সব
ভুলে যায় কত হারানো বিকেল।
শেষমেশ ব্যথাগুলো জমে থাকে এই বুকে
আর ধুঁকে ধুঁকে মরে আমাদেরও হৃদয়
বিষণ্ণতায় ডুবে ডুবে
তবুও আমরা ছুটে যাই
প্রিয়তমার কাছে,খুব কাছে
বিষাদের কিছুদিন পর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted