| কবিতা | বিষণ্ণ শহর |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ২২ আগস্ট,২০২১,রাত |
এই বিষণ্ণ শহরে ভালোবাসা এসেছিলো
এসেছিলো অঞ্জন দত্তের মতো মানুষেরা
মুগ্ধতার কথা বলে বেঁধে রেখেছে আষ্টেপৃষ্টে
ঢেকে গ্যাছে আকাশ
হৃদয় হয়ে গ্যাছে ধুলোর আবরণে সাদাটে
শহরের দেয়ালে লেখা নেই আর ভালোবাসার কথা
হয়ে আছে দৃষ্টির অগোচরে শিরায়-উপশিরায় হৃদয়ক্ষত
কিংবা বিরহী প্রেমিকের দুঃখগাথা।
আজ শহরের বুক অভিমানে জমে গেছে
অথচ বলতে পারি নি প্রিয়তমা,তোমাকে ভালোবাসি
এই ভালোবাসার কথা না বলতে পেরে একদিন
স্রেফ ধ্বংস হয়ে যাবো আমরা।
তবুও চাই,না আসুক এমন প্রিয় মানুষ
যারা একদিন হলেও আশা জাগিয়ে নিঁখোজ হয়েছিলো
জানি দিনশেষে যতই বড় দুঃখ আসুক না কেন,
তা মলিন হবেই।
কারণ এ শহরে মানুষ নেই,নেই সহমর্মী
আগুনের দিন চলে গেলেও ভালোবাসা আসেনি
আমাদের বিষণ্ণ শহরে।