কবিতা ভালোবাসা
কবি কৌশিক মজুমদার শুভ
কবিতার বিষয় প্রেম

আঁচড় কাটো বলেই নখ ভালোবাসি-
দাঁতনখফুল¯তনে আঘাত আছে, আশ্রয়ও;
আঘাতের পিঠেপিঠে থাবার অবিভক্ত আঙুল দেখে
ওই দ্যাখো নাকেমুখে আগুন থতিয়িে গয়িছেে ক্যামন!
এ আঘাত জুতোর ভিতর ক্রমেই জমিয়েছে ফুয়েল
রেখে রেখে আদ্যক্ষরে ঝেড়ে ফলেছেে রোষ,
ক্যামন শ্বাপদের দাঁতের মতো
কামড় ফিরিয়ে দিতে না জেনে
সে সুরক্ষা হয়ে আছে বলয়ে-
গরিলার জান্তব পশোমের মতো
কেমন ঢেকে রখেছেে শীত,
এ ক্যামন জমানো ক্ষোভ?
আমি ক্ষোভ ভালোবাসি,
তুমি আঘাত করো তাই নখ ভালোবাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments