কবিতা মালোবিকা
কবি কৌশিক মজুমদার শুভ
5/5 - (1 vote)

মালোবিকা- কোমলপ্লব ময়ূর নাচিয়ে,
বাদুরের ঝুলন্ত ছায়া স্তন মেলে-
তুমিই উসলে নিয়েছো সম্ভাব্য সব আয়কর,
তুমিই হাতেখড়ি দৃঢ়কোমল শিশ্ম,
তুমিই উন্মুক্ত কলেবর আকাশ ছায়ার তলে,
লোডশেডিং বিপন্ন অপারেশন ঘর-
আমলকি বনে ঘুঘুর ডাক-
কবরের তীরে রাত্রির নৌযান,
শেষ একটি পোষা পায়রা,
উটের গ্রীবার শীত-
রাত্রির লেপটানো কাজল,
লেডিস হোস্টেলের বিষন্ন ব্রাসিয়ার-
নক্ষত্রের ঝরে যাওয়া জল-
আকাশের চুরি হওয়া নীল,
সমুদ্রের আধেক শুশুক,
অমল নরোম বুক-
লেমুরের বিষন্ন মুখ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted