কবিতা লাশ
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ২ আগস্ট,২০২১,ভোর
লিখার স্থান চট্টগ্রাম
5/5 - (1 vote)

একদিন আমরা খুন হবো
ক্যানো,কিসের জন্যে… উত্তর খুঁজতে খুঁজতে খুন হবো
কে কাকে খুন করেছে কেউ জানবে না
জানতে চাইবে না কেউ;
সবাই কেবল বাতাসে লাশের গন্ধ পাবে
ঘুম আসবে না নগরীর,কেউ কেউ আবার নাক টেনে ঘুমাবে
ভোরের আলো ফুটবে বলে অপেক্ষায় থাকবে
আর প্রিয়জন অপেক্ষায় থাকবে লাশের
হতে পারে তোমার,হতে পারে আমার।

এ খবর শুনে মনে পড়ে যাবে ক’বছর আগের খুনের কথা
খুনী পলাতক,আজ প্রায় পঞ্চাশ বছর
দিব্যি ঘুরে বেড়াচ্ছে,খাচ্ছে
প্রতিদিন দেখি খুনিকে,স্বপ্নে
গায়েব হবার পঞ্চাশ বছরে আজ প্রথম দেখা
চোখের সামনে ভেসে উঠে সেই চেনা ভালোবাসা,অভিমান
কিন্তু এই যে এতো এতো ক্ষোভ,এতো এতো ঘৃণা
আজন্ম বুকে পুষে রেখেছি তার কি হবে?
ভাবতে ভাবতে একসময় “আজ দেখাবার পালা” বলে দেখিয়ে দি
নিমিষেই প্রতিশোধ নিয়ে ফেলি,খুন করে ফেলি।

যান্ত্রিক নগরীর বড়ো বড়ো অট্টালিকায় বসবাসকারী মানুষগুলো তখনও গভীর ঘুমের রাজ্যে
আর এদিকে ঘুমিয়ে গ্যালো এক পাপাচারী,লাশ হয়ে গ্যালো শুয়োরটা
মানুষ জানতে চাইলো,অতীতের লাশটার কথা;
আচ্ছা! তাহলে অতীতের লাশটা কে? ইদানীংকাল লাশ হওয়া মানুষটা কে?
খুন হলো কে? খুন করলাম ই বা কাকে?
ধীরেধীরে সবকিছু গুলিয়ে যাচ্ছে,কে আমি? কি আমার পরিচয়?
না না…মনে পড়ছে,আমি ই সেই অতীতের লাশ।
আর,আমার পরিচয় আমি মানুষ।
তবে কি আমি খুন হলাম সে রাতে,
আর বেঁচে গ্যালো পাপাচারী?
তাইতো উচিত –
মানুষ নয়,পাপাচারী হয়ে জন্মাবার!

guest
0 Comments
Newest
Oldest Most Voted