কবিতা শেষ গল্প
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ২৫ সেপ্টেম্বর,২০১৯,সকাল
লিখার স্থান বান্দরবান
5/5 - (1 vote)

প্রতিদিন হাজারো গল্পের মৃত্যু
কত অবসাদ,কত আকাঙ্ক্ষার আড়ালে
আমার আকাশে আজ যেন তোমার মৃত্যু
পথে ও পথে,তবুও ভবঘুরে
মাঝরাতের বিষন্নতায় মগ্ন
কেন ভুল করে আজো ভুল পথে?
তবে কি ভুল ছিলো আমার?

কত ঘৃণাভরা কথা,মিথ্যার জঞ্জাল
রোজরাতে কড়া নাড়ে আমার চৌকাঠে
ক্ষণিকের আলাপে ধ্বংস হওয়া হৃদয়
কেড়ে নেয় আমার শীতল ঘুম
অন্যের উষ্ণতায় তুমি ডুবে থাকায়
আমি হারিয়েছি গন্তব্য
আর কবিতারা হারিয়েছে পুরনো আসরে!

দ্যাখো কবিতারা আজ ভালো নেই
ভালো নেই নির্জন রাতের অহেতুক গল্পরা
নীরবে অলীক স্বপ্নরা কেঁদে বলে –
আমার সব স্বপ্নের খুনি কেবল তুমি
কেবল তুমি…

guest
0 Comments
Newest
Oldest Most Voted