| কবিতা | ধুলোর জীবন |
| কবি | দালান জাহান |
| সময় | ১৮.০৭.২১ |
| উৎসর্গ | ঘুম নিয়ে চলে যাওয়া সেই পাখিকে, যার ডানা জুড়ে লেখা থাকে আমার অসুখ। |
| লিখার স্থান | সেন্ট্রাল আফ্রিকা |
| সম্পৃক্ততা | প্রেম |
| কবিতার বিষয় | প্রেম |
ফুরিয়ে গেলে হৃদয় জ্যোতি
স্বঘোষিত সন্যাস খোঁজে
পলাতক পাখির দুধ-সাদা মন
যদি চাও প্রান্ত খোলা হরিণ জীবন
ভালোবাসো বন ! শ্রাবণ! পবন!
শ্যাওলা পড়া শাল! ধুলোর জীবন।